ফেনী    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী হাসপাতাল পরিদর্শনে চার এমপি, সংকটের কথা শুনে দিলেন সমাধানের আশ্বাস

ছবি: দৈনিক ফেনী

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ ফেনীর চার সংসদ সদস্য। এ সময় হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধান এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তাঁরা।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তার সঙ্গে ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

পরিদর্শনকালে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা, জনবল ও বিভিন্ন সংকটের বিষয়ে খোঁজখবর নেন সংসদ সদস্যরা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, ২৫০ শয্যার হাসপাতালে যদি ৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকে, তাহলে সেই অনুযায়ী জনবল ও অন্যান্য মেশিনারি সাপোর্টও থাকা দরকার। এখানে জনবল ও অন্যান্য সহায়ক ব্যবস্থার ঘাটতি রয়েছে। আমাদের প্রথম কাজ হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এসব সমস্যার সমাধান করা।

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবির বিষয়ে তিনি বলেন, আমাদের দাবি হলো মেডিকেল কলেজ। মেডিকেল কলেজের সঙ্গে ৫০০ শয্যার হাসপাতালও সম্পৃক্ত থাকে। তবে এটি বাস্তবায়নে সময় লাগবে। সরকার এ সপ্তাহে সিদ্ধান্ত নিলেও বাস্তবায়ন সময়সাপেক্ষ। এই মুহূর্তে আমাদের প্রয়োজন ফেনীর মানুষ যেন যথাযথ চিকিৎসাসেবা পান। এ জন্য চিকিৎসক ও নার্সদের পাশাপাশি পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবল প্রয়োজন।

হাসপাতালের জনবল সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, কতজন রোগী এখানে আসেন, তাদের কী ধরনের সমস্যা, ২৫০ শয্যার হাসপাতালের অনুমোদিত জনবল কাঠামোর বিপরীতে কতজন কর্মরত এবং কতটি পদ শূন্য এসব তথ্য দিতে তত্ত্বাবধায়ককে বলা হয়েছে। এসব তথ্য পাওয়ার পর ফেনীর চার এমপি একত্র হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলব। সমস্যাগুলো সমাধান করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে যা যা প্রয়োজন, আমরা তা করার চেষ্টা করব।

অধ্যাপক জয়নাল আবদিন বলেন, ফেনী জেনারেল হাসপাতালকে ৮০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার সময়ই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা বিষয়টি জানিয়েছি। তিনি এটি বাস্তবায়নের কথা বলেছেন।

মুন্সি রফিকুল আলম মজনু বলেন, এ হাসপাতালে নার্স ও চিকিৎসকদের রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পুরোনো। আমাদের স্পষ্ট কথাÑমানুষ এখানে সেবা নিতে আসেন। আপনারা সেবা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন, অন্য লোক এসে দায়িত্ব নেবে।

রেহানা আক্তার রানু বলেন, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান অনিয়মের মধ্য দিয়ে চলে আসছে। এখন একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। সেজন্য আপনাদেরও আমাদের কাছে জবাবদিহি করতে হবে। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে।

এ সময় ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোগীদের বিরুদ্ধে কথা না বলে সেবার মান বাড়ান: মজনু

হাসপাতালে রোগীদের নানা সংকট ও অভিযোগের জন্য দায়ী না করে নিজেদের সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, রোগীরা এখানে সেবা নিতে আসেন। হাসপাতালে সংকট আছে কি না, সেটি তারা বুঝবেন না। তাই রোগীদের বিরুদ্ধে কথা না বলে সেবার মান বাড়াতে হবে।

তিনি বলেন, এ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অসৌজন্যমূলক আচরণের বিষয়ে অসংখ্য অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই ভুক্তভোগীরা এসব অভিযোগ তুলে ধরেন। আমাদের স্পষ্ট কথাÑযাঁরা এখানে দায়িত্ব পালন করতে অপারগ, তারা দায়িত্ব ছেড়ে দিন। নতুন লোক এসে দায়িত্ব নেবে।

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে মজনু বলেন, এ সরকারের বয়স মাত্র ছয় মাস। ফেনীতে মেডিকেল কলেজ অবশ্যই হবে। হতাশ হওয়ার কিছু নেই। তবে ফেনী জেনারেল হাসপাতালে যেসব অভিযোগ ও সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে আমরা একযোগে কাজ করব।

তিনি আরও বলেন, আমি এখন থেকে যখনই সময় পাব, হাসপাতালে ঘুরে যাব। সমস্যা সমাধানে সরকারের দিকে তাকিয়ে না থেকে প্রয়োজনে ছোটখাটো সমস্যাগুলো নিজস্ব অর্থায়নেও সমাধান করার চেষ্টা করব।

মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তারেক রহমান: ভিপি জয়নাল

ফেনীতে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি আমাদের দীর্ঘদিনের। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে মেডিকেল কলেজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমন দাবি করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক জয়নাল আবদিন বলেন, ফেনী জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার সময় মরহুমা বেগম খালেদা জিয়া আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখানে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল করবেন। তিনি বেঁচে থাকলে এটি আরও আগেই বাস্তবায়নের উদ্যোগ নিতেন। তবে আমাদের দলের বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ব্যক্তিগতভাবেও বিষয়টি বলেছি। তিনিও ওয়াদা করেছেন, মায়ের প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করবেন।

তিনি বলেন, বিগত বিএনপি সরকারের সময় আমরা এ হাসপাতালকে ৮০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে আমার নামফলকও ভেঙে ফেলেছে।

হাসপাতালের বর্তমান সংকট প্রসঙ্গে জয়নাল আবদিন বলেন, বর্তমানে হাসপাতালে যেসব সমস্যা আছে, আমরা চার এমপি মিলেই সেগুলো সমাধান করব। মানুষ যেন ঠিকভাবে স্বাস্থ্যসেবা পায়, এ বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখব।

চিকিৎসক-নার্সদের জবাবদিহি করতে হবে: রানু

হাসপাতালে চিকিৎসাসেবা ও রোগীদের সঙ্গে আচরণের বিষয়ে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় থাকার কথা বলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

রানু বলেন, দীর্ঘদিন ধরে দেশের প্রতিষ্ঠানগুলো অনিয়মের মধ্য দিয়ে চলে আসছে। এখন দেশে নির্বাচিত সরকার রয়েছে। জনগণের কাছে যেমন আমাদের জবাবদিহি করতে হয়, তেমনি হাসপাতালের চিকিৎসক-নার্সদেরও সেবার বিষয়ে আমাদের কাছে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, ফেনী জেনারেল হাসপাতালের নানা অব্যবস্থাপনা, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের খারাপ আচরণ এবং সেবা না পাওয়ায় মানুষের ক্ষোভের শেষ নেই। এ বিষয়ে সংসদেও আমরা কথা বলেছি। হাসপাতালের বিভিন্ন সংকট নিরসন ও জনবল নিয়োগের দাবিও জানিয়েছি।

রানু আরও বলেন, বর্তমানে যারা কর্মরত আছেন, তাদের আচরণে সেবাপ্রত্যাশীরা ক্ষুব্ধ। এ বিষয়ে তাদের আরও সতর্ক থাকতে হবে। সেবার মান যেন ঠিক থাকে, সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কর্তৃপক্ষকে আরও কার্যকর দায়িত্ব পালন করতে হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফেনী হাসপাতাল পরিদর্শনে চার এমপি, সংকটের কথা শুনে দিলেন সমাধানের আশ্বাস

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x