ফেনী    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের
ফাইল ছবি

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সহদেবপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে ফেনী রেলওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। রেলক্রসিং থেকে আনুমানিক ২০ গজ দূরে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, রেললাইনে হাঁটা অথবা লাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম-পরিচয় ও স্বজনদের সন্ধানের চেষ্টা চলছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সহদেবপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে ফেনী রেলওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। রেলক্রসিং থেকে আনুমানিক ২০ গজ দূরে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, রেললাইনে হাঁটা অথবা লাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম-পরিচয় ও স্বজনদের সন্ধানের চেষ্টা চলছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x