ফেনী    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

মসলা ভাঙানোর মেশিনে প্যাঁচিয়ে মিল মালিক, ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ফেনীতে পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শহরের মুক্তবাজার এলাকার শাহজালাল ক্র্যাশিং মিলের মালিক নুরুল ইসলাম (৫৫) এবং ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সায়েদুল ইসলাম (৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ফেনী শহরের মুক্তবাজার স্টাডি কেয়ার কোচিংয়ের পাশে শাহজালাল ক্র্যাশিং মিলে হলুদ-মরিচ গুঁড়া করছিলেন নুরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টে প্যাঁচিয়ে যায়। তখন তিনি মেশিনের সঙ্গে আটকে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এদিন সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সায়েদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়। সে স্থানীয় নুর করিম হাফেজ বাড়ির ইসমাঈলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার সঙ্গে ফকিরহাট বাজারে যায় সায়েদুল। সেখানে একটি ডাব বহনকারী ব্যাটারিচালিত ভ্যান চাবি দেওয়া অবস্থায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সায়েদুল অসতর্কতাবশত ভ্যানের হ্যান্ডেলে চাপ দিলে সেটি দ্রুতগতিতে ছুটে গিয়ে তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, মসলা গুঁড়া করার মেশিনে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ফকিরহাটেও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মসলা ভাঙানোর মেশিনে প্যাঁচিয়ে মিল মালিক, ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x