ফেনী    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

মহাসড়ক বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল চালকসহ তিনজনের

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ডভ্যান মহাসড়কে দাঁড়িয়ে ছিল। পরে কাভার্ডভ্যানটি সরিয়ে নিতে চালক ও হেলপার একটি লং ভেহিকেলের সহায়তা নেন। সেখালে লং ভেহিকেলের পেছনে বাধা দেওয়া অবস্থায় কাভার্ডভ্যানটি সরানোর সময় দ্রুতগতিতে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ইউনিক পরিবহনের বাস এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। পরে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে চিকিৎসক মৃত ঘোষণা করেছে। আহত এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আবু নোমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে চিকিৎসক মৃত ঘোষণা করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। আহত এক অজ্ঞাত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ডভ্যান ও লং ভেহিক্যাল পুলিশ হেফাজতে রয়েছে। 

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়ক বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল চালকসহ তিনজনের

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x