ফেনী    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও সাড়ে ৩০ কেজি গাঁজা জব্দ

ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ২১৮টি শাড়ি, ১২টি লেহেঙ্গা ও সাড়ে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ ও বিজিবি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা জব্দ করে বিজিবি।। এর আগে সোমবার (৩১ আগস্ট) ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর কেরানির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পোশাকগুলো জব্দ করে পুলিশ।

বিজিবি সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দ করা গাঁজা পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী পুলিশের একটি বিশেষ দল উত্তর শ্রীপুর কেরানির বাড়ি এলাকার ইয়ামিনের ভাড়া ঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা জব্দ করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, এ ঘটনায় ওই এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে নুর আলমকে (৩৫) আসামি করে মামলা করা হয়েছে।

দৈনিক ফেনী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও সাড়ে ৩০ কেজি গাঁজা জব্দ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x