ফেনী    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলা

বিচার কাজ শুরু হচ্ছে আরও দুই মামলার

বিচার কাজ শুরু হচ্ছে আরও দুই মামলার

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় করা আরও দুইটি মামলার বিচার কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে শিহাব হত্যা মামলা ও আহত সাইদুর রহমান হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার বিচার শুরু হতে যাচ্ছে।
ফেনী মডেল থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় ২২টি মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৭টি হত্যা মামলা ও ১৫টি হত্যাচেষ্টা মামলা। এর মধ্যে ১৪টি মামলায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার দৈনিক ফেনীকে জানান, ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলার কার্যক্রম শেষ হয়েছে। শিগগিরই বিচারের জন্য মামলা দুটি ফেনীর জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হবে।

এর আগে, দুই দফা পর্যালোচনা শেষে এ বছরের ১ ফেব্রুয়ারি গুলিতে নিহত শিক্ষার্থী ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলায় চার্জশিট আদালতে গ্রহণ করা হয়। এ মামলায় পলাতক ১৫৭ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত বছরের ৮ ডিসেম্বর এই মামলায় ২১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন। তিনি জানান, এ মামলায় অপ্রাপ্তবয়স্ক ৪ জন ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক চার্জশিট জমা দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোতাহের হোসেন জানান, শিহাব হত্যা মামলায় এজাহারভুক্ত ১৪৮ জন ও তদন্তে প্রাপ্ত ৭১ জনসহ মোট ২১৯ জনের নাম উল্লেখ করে গত বছরের ৮ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। এ মামলায় এজাহারভুক্ত ১৪ জন ও সন্দেহভাজন ৪৮ জনসহ মোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় মেজবাহ উদ্দিন মেজু, এনামুল হকসহ ৬ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের মধ্যে অস্ত্রধারী নবী মেম্বার ও ওসমান গণি লিটন ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি আরও জানান, ঘটনায় জড়িত থাকার প্রমাণ না থাকায় এ মামলায় ৩ জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের নাম-ঠিকানা মিল না পাওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ২০ আগস্ট শিহাবের মা মাহফুজা আক্তার বাদী হয়ে ১৫১ জনের নাম উল্লেখ ও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ হত্যা মামলা করেন। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল সাইদুর রহমান হত্যাচেষ্টা মামলায় ১৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেশকাত হোসেন। ২০২৪ সালের ৬ নভেম্বর সোনাগাজীর কুঠিরহাটের বিষ্ণুপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাইদুর রহমান বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখ ও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ মামলা করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এই মামলায় ১৩৪জন আসামির মধ্যে এজাহারভুক্ত ৭৮ জন এবং তদন্তেপ্রাপ্ত ৫৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, জেলা ও দায়রা জজ আদালতে সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। এছাড়া মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় বিচারের জন্য চার্জ গঠনের অপেক্ষায় রয়েছে।

দৈনিক ফেনী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিচার কাজ শুরু হচ্ছে আরও দুই মামলার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
বিচার কাজ শুরু হচ্ছে আরও দুই মামলার
0:00 0:00
1.0x