আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন ও প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) বিকালে মিরসরাই উপজেলা জামায়াতের কার্যালয় মজিদে আলনুর মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ২-০ গোলে যুববিভাগকে হারিয়ে জয়ী হন ইসলাম ছাত্রশিবির।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা যুব বিভাগের সভাপতি লোকমান হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের জেলা সদস্য হোসাইন মোহাম্মদ আশরাফ। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজজলা যুব বিভাগের সভাপতি কুতুব উদ্দিন শিবলী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মিরসরাই উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রফেসর জাফর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ আশরাফ বলেন, প্রকৃতি ও পরিবেশকে মানুষের বাসযোগ্য রাখতে বৃক্ষরোপনের বিকল্প নেই।যুবসমাজকে মাদক মুক্ত রাখতে, সুস্থ ও সমাজের উপকারী প্রজন্ম হিসেবে তৈরি করতে খেলাধুলার মধ্য সম্পর্ক সৃষ্টি করতে হবে। তাই যুবমাজকে উৎসাহিত করতে আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
সবশেষে খেলায় জয়ী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার এবং একটি করে গাছের চারা তুলে দেন অতিথিরা।