ফেনী    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলন

শিহাব হত্যা মামলায় অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দ কারাগারে

কোলাজ: দৈনিক ফেনী

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেনীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শিহাব হত্যা মামলায় এর আগে অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সম্প্রতি তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করলে আদালত তাকে পরবর্তী তারিখ দেন। ওই সময় শেষ হলে বৃহস্পতিবার তিনি আবারও আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনী শহরের মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও গুলির ঘটনায় ওয়াকিল আহমেদ শিহাব নিহত হন। এ ঘটনায় ওই বছরের ২০ আগস্ট শিহাবের মা মাহফুজা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫১ জনের নাম উল্লেখ ও আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ৮ ডিসেম্বর ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত ১৪৮ জন ও তদন্তে সম্পৃক্ততা পাওয়া আরও ৭১ জনসহ মোট ২১৯ জনকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দের নামও রয়েছে।

এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত পলাতক ১৫৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাটির বিচারিক কার্যক্রম বর্তমানে আদালতে চলমান রয়েছে।

এ ব্যাপারে মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, শিহাব হত্যা মামলার একজন আসামি হিসেবে অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দ আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলাটির বিচারিক কার্যক্রম এখন নিয়মিতভাবে এগিয়ে যাচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শিহাব হত্যা মামলায় অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দ কারাগারে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x