ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

৬ উইকেট পেয়েছে পারভেজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৬ উইকেট পেয়েছে পারভেজ

৩১ ডিসেম্বর ২০১৯ ।। ক্রীড়া প্রতিবেদক ।।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগের আজকের ম্যাচে ৬ উইকেটে পেয়েছে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের বোলার পারভেজ। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে পারভেজের অসাধারণ বোলিংয়ে আবাহনী ক্রিকেট ক্লাবকে ৬১ রানের ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব।

টসে জিতে ব্যাটিংয়ের নেমে ৩৯.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে ফ্রেন্ডশীপের ব্যাটসম্যানরা। সাইফ দলের পক্ষে সর্বোচ্চ ৭৯, ওসামা ৫১ ও প্রতিক ২৬ রান সংগ্রহ করে। আবাহনীর বোলার আসলাম ও তৌহিদ প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করে।

জয়ের জন্য ২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফ্রেন্ডশীপের বোলার পারভেজের দূর্দান্ত বোলিংয়ে ১৭৫ রানে মুখ থুবড়ে পড়ে আবাহনীর ক্রিকেটাররা। ৩০.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৬ উইকেট পেয়েছে পারভেজ

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
৬ উইকেট পেয়েছে পারভেজ
0:00 0:00
1.0x