ফেনী    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সভাপতি রামিম, সম্পাদক মনির

রোটারেক্ট ক্লাব অব ফেনী ইউনিভার্সিটির কার্যকরী কমিটি ঘোষিত

রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটারেক্ট ক্লাব অব ফেনী ইউনিভার্সিটির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো: রাকিবুন আতিদ রামিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ আল মনির। 

জানা গেছে, রোটারেক্ট ক্লাব অব ফেনী ইউনিভার্সিটি ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজুল করিম, যার হাত ধরে ফেনী ইউনিভার্সিটিতে রোটারেক্টের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি ক্যাম্পাসে সামাজিক সেবা, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সৌহার্দ্যমূলক নানা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি সক্রিয় উপস্থিতি তৈরি করেছে।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী কার্যবর্ষে সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং বিভিন্ন শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, রোটারেক্ট রোটারী ইন্টারন্যাশনালের অধীন একটি বৈশ্বিক যুব সংগঠন, যা ১৯৬৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং তরুণদের সেবা কার্যক্রম, নেতৃত্ব দক্ষতা বিকাশ ও আন্তর্জাতিক সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ১৮৯টি দেশে প্রায় ৯ হাজার ক্লাবে প্রায় এক লাখ বিশ হাজার সদস্য নিয়ে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে। ফেনী ইউনিভার্সিটির রোটারেক্ট ক্লাবও সেই বৈশ্বিক পরিবারের একটি অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে সেবা ও নেতৃত্বের চর্চা চালিয়ে যাচ্ছে।

দৈনিক ফেনী

সোমবার, ২০ জুলাই ২০২৬

রোটারেক্ট ক্লাব অব ফেনী ইউনিভার্সিটির কার্যকরী কমিটি ঘোষিত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x