ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মোহামেডানকে হারিয়ে ব্রাদার্সের জয়ের সূচনা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোহামেডানকে হারিয়ে ব্রাদার্সের জয়ের সূচনা

২৯ ডিসেম্বর ২০১৯ ।। ক্রীড়া প্রতিবেদক ।।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ক্লাব।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান স্পোটিং ক্লাবকে ৩০ রানে হারায় তারা।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ক্লাব। ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ২৯৫ সংগ্রহ করে তারা। এখন পর্যন্ত লীগের এক ইনিংসে সর্বোচ্চ রান এটি। ক্লাবের পক্ষে মামুন সর্বোচ্চ ৯২ বলে ৯৩ রান সংগ্রহ করে। অপর ব্যাটসম্যান তৌহিদ ১৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকে। ব্যাটসম্যান ইমরান ৪৬ রান সংগ্রহ করে। মোহামেডান ক্লাবের বোলার আরমান ৪৪ রান দিয়ে ২ উইকেট ও রায়হান ৩৯ রানে ১ উইকেট লাভ করে।

জয়ের জন্য ২৯৬ রান তাড়া করতে নেমে ৩৯.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৬৫ রানে থেমে যায় মোহামেডানের ইনিংস। ৩০ রানে জয়ী হয় ব্রাদার্স। মোহামেডানের ব্যাটসম্যান রায়হান জয়ের আশা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের। রায়হান ম্যাচের সর্বোচ্চ ১০৪ রান সংগ্রহ করে। এটি লীগের দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া অনিক ৩৯ রান করে। ব্রাদার্সের বোলার তুষার ও সৌরভ প্রত্যেকে ২ ইউকেট লাভ করে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোহামেডানকে হারিয়ে ব্রাদার্সের জয়ের সূচনা

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x