ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

টানা ২য় জয় পেলো স্কয়ার

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টানা ২য় জয় পেলো স্কয়ার

২৮ ডিসেম্বর ২০১৯ ।। ক্রীড়া প্রতিবেদক।।
ইলেভেন স্টার ক্লাবকে ৭৫ রানে পরাজিত করে চলতি ক্রিকেট লীগে টানা দ্বিতীয় জয় পেল স্কয়ার স্পোর্টিং ক্লাব।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ফেনী প্রথম বিভাগ ক্রিকেট লীগের প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করে দলটি।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কয়ার স্পোর্টিং ক্লাব। বামহাতি ওপেনার অপির ৪৮ বলে ঝড়ো ৭৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে দলটি। ১০টি চার ও ৪টি ছয়ের মারে নিজের ইনিংস সাজায় অপি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করে তাহিন। ইলাভেন স্টারের বোলার রুবেল ৬ ওভার বল করে ৬০ রানের বিনিময়ে দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট পায়।

জবাবে ইলাভেন স্টার ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে ১৫৭ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ওপেনার নজরুল ইসলাম সর্বোচ্চ ২৭ রান করে। স্কয়ারের পক্ষে বোলার রিফাত ৭ ওভার বল করে ২২ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করে। এছাড়া বেলায়েত, মুন্না রিয়াজ প্রত্যেকে ২টি করে উইকেট পায়।

ম্যাচ শেষে স্কয়ার স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী ব্যাটসম্যান অপি ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান।

স্কোর কার্ড: স্কায়ার স্পোটিং ক্লাব ২৩২/৯ ওভার ৩৫। ওপি ৭৩ (৪৮), তাহিন ৪৩, রাজু ২৪, সোহাগ ১৮, রুবেল ৪/৬০, রিয়াজ ২/২৮।
ইলেভেন ষ্টার - ১৫৭/১০ ওভার ৩১.৪। নাজমুল ২৭, হোসাইন ২৪, রিফাত ৩/২২, বেলায়েত ২/২২ , মুন্না ২/১০।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টানা ২য় জয় পেলো স্কয়ার

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
টানা ২য় জয় পেলো স্কয়ার
0:00 0:00
1.0x