ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বৃষ্টিতে পরিত্যক্ত হলো এফসিআই ও কেএমসিসি ম্যাচ

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বৃষ্টিতে পরিত্যক্ত হলো এফসিআই ও কেএমসিসি ম্যাচ

২৭ ডিসেম্বর ২০১৯ ।। ক্রীড়া প্রতিবেদক ।।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো ফেনী ক্রিকেট ইন্সটিটিউট ও কেএমসিসি মধ্যকার ম্যাচ।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ফেনী প্রথম বিভাগ ক্রিকেট লীগের ম্যাচটি দিনের শুরুতে বৈরী আবহাওযার কারণে অনিশ্চিত হয় পড়ে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেএমসিসি।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারনে ইনিংস প্রতি ওভার কমিয়ে ৪০ ওভার নির্ধারণ করা হয়। ৬ ওভার খেলা মাঠে গড়ানোর পর আবার বৃষ্টি শুরু হয়। ২০ মিনিট পর আম্পায়ার পুণরায় খেলা শুরু করে এবং ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে ৩৬ ওভার নির্ধারণ করে।

২৩ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৭৫ রান করে কেএমসিসি। এরপর বেলা ১২টায় ভারি বর্ষণ শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি এবং সময় বিবেচনায় আম্পায়ার সুরঞ্জিত পাল কপিল ও ফখরুল হাসান রনি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে।

জানা যায়, চলতি ক্রিকেট লীগের নিয়ম অনুযায়ী ম্যাচটি পরবর্তীতে পুণরায় হওয়ার কথা রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বৃষ্টিতে পরিত্যক্ত হলো এফসিআই ও কেএমসিসি ম্যাচ

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x