ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

৫ ইউকেট পেল তৌহিদ

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৫ ইউকেট পেল তৌহিদ

২৬ ডিসেম্বর ২০১৯ ।। ক্রীড়া প্রতিবেদক ।।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ফেনী ১ম বিভাগ ক্রিকেট লীগে পাঁচ উইকেট পেয়েছে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের তরুণ পেসার তৌহিদুল হাসান। চলতি আসরে তৌহিদ দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট পেল।

আজ বৃজস্পতিবার (২৬ ডিসেম্বর) লীগের দ্বিতীয় ম্যাচে ফেভারিট ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব ও রৌশনাবাদ একাদশ মুখোমুখি হয়। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করে তৌহিদ। ম্যাচে ফ্রেন্ডশীপ ১০৯ রানের বিশাল জয় পায়। ফ্রেন্ডশীপের ম্যাচ জয়ে মূখ্য ভূমিকা রাখায় বিচারকমন্ডলী তাকে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি দেয়।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফ্রেন্ডশীপের অধিনায়ক আলি আশ্রাফ ইমন। ব্যাটিংয়ের ৩৪.৪ ওভারে ১৫০ রানে অলআউট হয় ফ্রেন্ডশীপ। জবাবে রৌশনাবাদ ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

তৌহিদের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং ধ্বস নামে রৌশনাবাদ ক্রিকেট ক্লাবের। ১৪.১ ওভারে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় তারা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৫ ইউকেট পেল তৌহিদ

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
৫ ইউকেট পেল তৌহিদ
0:00 0:00
1.0x