ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

রৌশনাবাদকে উড়িয়ে ফ্রেন্ডশীপের জয়

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রৌশনাবাদকে উড়িয়ে ফ্রেন্ডশীপের জয়

২৬ ডিসেম্বর ২০১৯ ।। ক্রীড়া প্রতিবেদক।।

রৌশনাবাদ একাদশকে বিধ্বস্ত করে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ফেনী প্রথম বিভাগ ক্রিকেট লীগের দ্বিতীয় ম্যাচে ১০৯ রানের বিশাল জয় পায় দলটি।

ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে সকালে মুখোমুখি হয় তিনবারের চ্যাম্পিয়ন ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব ও রৌশনাবাদ একাদশ।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফ্রেন্ডশীপের অধিনায়ক আলি আশ্রাফ ইমন। ব্যাটিংয়ের শুরুতে উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে দলটি। পরে ৩৪.৪ ওভারে ১৫০ রানে অলআউট হয় ফ্রেন্ডশীপ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে তরুণ অলরাউন্ডার ওসামা এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে সিয়াম।

জবাবে রৌশনাবাদ একাদশ শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে। ফ্রেন্ডশীপের পেসার তৌহিদুল হাসানের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং ধ্বস নামে তাদের। শেষে ১৪.১ ওভারে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় রৌশনাবাদ একাদশের ইনিংস।

ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের পক্ষে সর্বোচ্চ উইকেট পান তৌহিদ। ৬ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে তিনি ৫ উইকেট পান। এছাড়াও সাব্বির ও জিহাদ ২টি করে উইকেট বান। ম্যাচশেষে ফ্রেন্ডশীপের তৌহিদুল হাসান সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রৌশনাবাদকে উড়িয়ে ফ্রেন্ডশীপের জয়

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
রৌশনাবাদকে উড়িয়ে ফ্রেন্ডশীপের জয়
0:00 0:00
1.0x