ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন’- মাসুদ চৌধুরী

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন’- মাসুদ চৌধুরী

২১ ডিসেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি।

ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ের মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু এইচ এম এরশাদকে এখনো মনে প্রাণে ভালোবাসে। জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তবেই প্রয়াত এরশাদের স্বপ্ন বাস্তবায়িত হবে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) ফেনী জেলা পরিষদের সেলিম আলাদীন মিলনায়তনে জেলা জাতীয় যুব সংহতির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আরও বলেন, আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার পল্লীবন্ধু এরশাদ। তার শাসন আমলের কথা আজো মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।

জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সাংসদ নাজমা আক্তার, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, ইকবাল আলমগীর ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম।

জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়নের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- যুব সংহতির ছাগলনাইয়া উপজেলা সভাপতি মোক্তার হোসেন, সোনাগাজী উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, দাগনভূঞা উপজেলা সভাপতি মো. মামুন, পরশুরাম উপজেলা সভাপতি জসিম উদ্দিন ও সদর উপজেলা আহবায়ক ওমর ফারুক খোকন প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন’- মাসুদ চৌধুরী

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x