ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শেখ হাসিনাকে নিজাম হাজারী’র অভিনন্দন বার্তা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনাকে নিজাম হাজারী’র অভিনন্দন বার্তা

২১ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

বাংলাদেশ আওয়ামীলীগের ২১তম জাতীয় কাউন্সিলে নবম বারের মত দলের সভানেত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশ্রদ্ধ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এছাড়া পুনরায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় আসীন হওয়ায় ফেনী জেলা আওয়ামী লীগ ও জনগণের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। আপনার এই অপরিহার্যতা দলের নেতাকর্মীদের অগাধ বিশ্বাস, ভালোবাসা ও আস্থার প্রতিফলন। ’

নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুদূরপ্রসারী চিন্তা চেতনার পথ ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ইতিহাসের অনন্য উচ্চতায় পৌঁছাবে। বঙ্গবন্ধুর আদর্শ আর আপনার রাজনৈতিক বিচক্ষণতা চিরকাল বাংলাদেশ আওয়ামী লীগের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

আজ শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের পুনরায় নির্বাচিত হন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শেখ হাসিনাকে নিজাম হাজারী’র অভিনন্দন বার্তা

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x