ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নুসরাতের বাড়ির সামনে থেকে একজন আটক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নুসরাতের বাড়ির সামনে থেকে একজন আটক

ফেনীর সোনাগাজীর নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের বাড়ির সামনে থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই ব্যক্তিকে আটক করে সোনাগাজী মডেল থানা-পুলিশ। আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুতুবখালী গ্রামে।

পুলিশ সূত্র জানায়, গতকাল রাত দুইটার দিকে অসংলগ্ন কথাবার্তা বলার কারণে নুসরাতের বাড়ির সামনে থেকে জসিমকে আটক করে পুলিশ।

ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রাতে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে নুসরাতের বাড়িতে যান জসিম উদ্দিন। কিন্তু তাঁর কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এ জন্য তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সুপার আরও বলেন, জসিম উদ্দিন মেন্টাল ডিসঅর্ডার (অপ্রকৃতিস্থ) বলে তাঁর ভাই জানিয়েছেন। তাঁর ভাই চট্টগ্রাম থেকে এলে জসিমকে তুলে দেওয়া হবে। আর অটোরিকশার চালককে নুসরাতের বড় ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নুসরাতের বাড়ির সামনে থেকে একজন আটক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
নুসরাতের বাড়ির সামনে থেকে একজন আটক
0:00 0:00
1.0x