ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

৯ম বার আ’লীগের কান্ডারী হলেন শেখ হাসিনা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৯ম বার আ’লীগের কান্ডারী হলেন শেখ হাসিনা

২১ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের পুনরায় নির্বাচিত হলেন।

দলের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আবদুল মতিন খসরু। সমর্থন করেন পিযুষ ভট্টাচার্য। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান। 

এর আগে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৯ম বার আ’লীগের কান্ডারী হলেন শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
৯ম বার আ’লীগের কান্ডারী হলেন শেখ হাসিনা
0:00 0:00
1.0x