ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনাগাজীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

 ১৯ ডিসেম্বর ২০১৯ ।। সোনাগাজী সংবাদদাতা ।।

সোনাগাজীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আনোয়ার হোসেন রুবেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের সাতবাড়িয়া ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জান যায়, সকালে ওই স্থানে ফেনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ফেনী-ট-০২-০১৩৬) এর সাথে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল (ঢাকা মেট্রো-এ-০৬-৯২২৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী আনোয়ার হোসেন রুবেল নিহত হয়। নিহত রুবেল সোনাগাজী মহেশচর গ্রামের আব্বাস আলী মিঝি বাড়ীর হারুনুর রশিদের পুত্র।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x