ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জাপায় যোগ দিলেন ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাপায় যোগ দিলেন ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী

১৮ ডিসেম্বর ।। ফেনী ডেস্ক ।।

ফেনী জেলা বিএনপি ও জাসদের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। বিএনপি নেতা ‘ভিপি’ জহির উদ্দিনের নেতৃত্বে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা।

যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি ফেনী জেলা যুবদলের সাবেক নেতা মোহাম্মদ জহির উদ্দিন মজুমদার, ফেনী জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক নূর আলম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু তাহের, জাসদ ছাত্রলীগ ছাগলনাইয়া উপজেলা শাখার সাবেক সভাপতি শওকত আলী ভূঁঞা, ফেনী ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল এবং ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা।

অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ও ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য জেনালের মাসুদ চৌধুরী, সংসদ সদস্য নাজমা আক্তার, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জাপায় যোগ দিলেন ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x