ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিরিঞ্চি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিরিঞ্চি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।

ফেনী শহরের বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারাহ্ দিবা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষার্থীদের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন সহকারি শিক্ষকরা।

ফারাহ্ দিবা খানম জানান, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় ১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে আবদুর রহিম প্রথম, অহনা দাস দ্বিতীয় ও দিদারুল আলম তৃতীয় স্থান অর্জন করে। চিত্রাংকন প্রতিযোগিতায় ১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অহনা দাস প্রথম, স্বপ্না মজুমদার দ্বিতীয় ও আকরাম হোসেন তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানে তাদের মাঝে বিদ্যালয়ের শিক্ষকরা পুরস্কার বিতরণ করেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিরিঞ্চি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x