ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী সীমান্তে তিন নাইজেরিয়ান আটক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনী সীমান্তে তিন নাইজেরিয়ান আটক

সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেনী ৪ বিজিবি'র সীমান্তে জেলার ফুলগাজীর খেজুরিয়া বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৩ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করে।

আটককৃত তিন নাইজেরিয়ান নাগরিক হলো সানডে ইবোনাদি এডউইন, কিংসলে চিন্ডু নওকোরি, লোটান্না স্যামুয়েল এ্যানিকিউই।

বিজিবি জানায়, আটককৃতদের কাছে ভারতীয় কোন প্রকার ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া উল্লেখিত দ্বিতীয় নাইজেরিয়ান নাগরিকের কাছে আসল পাসপোর্ট পাওয়া যায়নি। তাদের কাছ থেকে ১৩ হাজার ভারতীয় রুপী, ১শ ডলার, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করে বিজিবি।

সাংবাদিকদের তথ্যটি জানান ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদুজ্জামান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী সীমান্তে তিন নাইজেরিয়ান আটক

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনী সীমান্তে তিন নাইজেরিয়ান আটক
0:00 0:00
1.0x