ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জমকালো আয়োজনে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা 

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জমকালো আয়োজনে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা 

৮ ডিসেম্বর, ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।

জমকালো আয়োজনে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, রাজনীতি করি মানুষের কল্যাণে। যদি কল্যাণ না হয় তবে রাজনীতির কোন মূল্য নেই। তিনি এ ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে বলেন, সদর উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত চমৎকার একটি আয়োজন করেছে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের নেতা নির্বাচনে ভুল করেন নি। তাদের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগ এগিয়ে যাবে তা আমরা অনুধাবন করতে পারছি।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ বিকমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকরামুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলা আওয়ামী লীগ জাঁকজমকপূর্ণ বর্ধিত সভা করে যে যোগ্যতার স্বাক্ষর রেখেছে তা আমাদের জন্যও শিক্ষণীয়।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল সম্পর্কে তিনি বলেন, তার নেতৃত্বের সামর্থ্য রয়েছে। আজ আমরা তা দেখতে পেয়েছি। তাকে নেতৃত্বে এনে নিজাম উদ্দিন হাজারী এমপি নিজের দূরদর্শিতার আবারও প্রমাণ দিয়েছেন।

সভায় আরও বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম, ছাগলনাইয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল মজুমদার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক রিপন, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবুল হক লিটন, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শর্শদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জমকালো আয়োজনে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা 

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x