ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শেখ মনির জন্মদিনে জেলা যুবলীগের দিনব্যাপী কর্মসূচী

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ মনির জন্মদিনে জেলা যুবলীগের দিনব্যাপী কর্মসূচী

৩ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন। দিনটি যথাযোগ্যভাবে পালন করতে দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে ফেনী জেলা যুবলীগ।

জেলা যুবলীগ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার সকাল ১০টায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হবে। এরপর সকাল ১১টায় ফেনী পৌর চত্বরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আক্রামুজজমান।

এছাড়া জেলা যুবলীগের সবকয়টি সাংগঠনিক ইউনিটের উদ্যোগে পৃথকভাবে বিকাল ৩টায় একযোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা হবে।

কর্মসূচী সফল করতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আক্রামুজজমানের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু।

কর্মসূচী সফল করতে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শেখ মনির জন্মদিনে জেলা যুবলীগের দিনব্যাপী কর্মসূচী

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x