ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় মোটর সাইকেল দূর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দাগনভূঞায় মোটর সাইকেল দূর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

৩ ডিসেম্বর ২০১৯ ।। দাগনভূঞা সংবাদদাতা ।।

দাগনভূঞায় মোটর সাইকেল দূর্ঘটনায় এমরান হোসেন (৩৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১০টার দিকে উপজেলার মাতুভূঞা বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত এমরান কাতারস্থ বৃটিশ টোবাকোর এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সে মাতুভূঞা বেপারী বাড়ীর তাজুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আজ দুপুর ১২টার দিকে এমরান হোসেন মোটর সাইকেল চালিয়ে মাতুভূঞাঁ থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মাতুভূঞাঁ বাজারে একটি ঔষধ কোম্পানির গাড়ীর সাথে মোটর সাইকেলের সংঘর্ষ ঘটলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গত একমাস আগে তিনি দেশে আসেন। তিনি মাতুভূঞা ওয়েল ফেয়ার সোসাইটি কাতারের সভাপতি ছিলেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় মোটর সাইকেল দূর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x