ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সৌদিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে নিজাম হাজারী

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে নিজাম হাজারী

১ ডিসেম্বর, ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত গোলাম মসিহের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে তার স্ত্রী নুর জাহান নাসরিনসহ সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে যান।

এসময় প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের হয়রানিসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। সফরকালে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, বিশিষ্ট ব্যাংকার রানা, দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর প্রমুখ।

এর আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ২১ নভেম্বর রাজধানীর শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব যান। সেখানে কর্মরত ফেনীর প্রবাসীরা বিভিন্ন সংবর্ধনায় অংশগ্রহণ করেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সৌদিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে নিজাম হাজারী

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x