ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জায়লস্করে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জায়লস্করে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী

২৫ নভেম্বর, ২০১৯ ।। দাগনভূঞা সংবাদদাতা।।

দাগনভূঞার জায়লস্করে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে জেলা তথ্য অফিস। আজ সোমবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়।

বক্তব্য রাখেন জায়লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন।
সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ইভটিজিং ইত্যাদি প্রতিরোধ বিষয়ে কার্যক্রমের আয়োজন করে জেলা তথ্য অফিস।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জায়লস্করে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x