ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী ছাত্রদলের

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী ছাত্রদলের

২১ নভেম্বর,২০১৯

।। শহর প্রতিনিধি ।।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলালের মামলার রায় বহাল রাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে শহরের তাকিয়া রোড থেকে মিছিলটি শুরু হয়ে রামপুর রাস্তার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুনের নেতৃত্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, প্রচার সম্পাদক করিমুল হক সুমন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনসহ সদর উপজেলা, পৌর ও ফেনী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত কারামুক্তির দাবী জানান। এছাড়া মীর নাসির এবং মীর মোহাম্মদ হেলালের বিরুদ্ধে মামলার রায় বহাল রাখায় নিন্দা ও প্রতিবাদ জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী ছাত্রদলের

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x