ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

রবিউজ্জামান বাবু জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রবিউজ্জামান বাবু জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান

২১ নভেম্বর, ২০১৯
।। সোনাগাজী সংবাদদাতা।।

সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউজ্জামান বাবু ফেনী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রতিবেদনে ২০১৭-১৮ইং সালের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে এক চিঠির মাধ্যমে বিষয়টি মতিগঞ্জ ইউনিয়ন পরিষদকে অবহিত করা হয়। এতে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা” শীর্ষক বরাদ্দকৃত বাজেটে দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়নের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে রবিউজ্জামান বাবুকে জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মো: রবিউজ্জামান বাবু শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হবার অনুভূতি প্রকাশ করে বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি আমার পথ চলার অনুপ্রেরণা। আল্লাহর রহমতে নিজাম উদ্দিন হাজারী এমপির সহযোগীতায় ও ইউনিয়নবাসীর ভালোবাসায় মতিগঞ্জ ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে পরিণত করতে আপ্রাণ চেষ্টা করে যাব।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রবিউজ্জামান বাবু জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x