ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মারধর করে ৫ বছর নিষিদ্ধ হলেন শাহাদাত

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মারধর করে ৫ বছর নিষিদ্ধ হলেন শাহাদাত

১৯ নভেম্বর, ২০১৯

।। ক্রীড়া ডেস্ক ।।

এবার সতীর্থকে পিটিয়ে নিষিদ্ধ হলেন শাহাদাত হোসেন। ফলে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য দূরে থাকতে হবে ৩৩ বছর বয়সী এই পেসারকে।

শাহাদাতের শাস্তির ব্যাপারটি আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন শাহাদাত।

এ ব্যাপারে জানা গেছে, জাতীয় লিগের ম্যাচে খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ঢাকা বিভাগের ম্যাচ চলাকালীন সময়ে বলের একটি অংশে শাইন দিতে আরাফাত সানিকে নির্দেশ দেন শাহাদাত। সানি তাতে অনীহা প্রকাশ করলে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন শাহাদাত। এ সময় তিনি সানিকে চড়-থাপ্পড়-লাথি মারেন। এমনকি পরিস্থিতি সামাল দিতে সতীর্থ এবং আম্পায়াররাও এগিয়ে আসেন। পরে চলমান ম্যাচের জন্য শাহাদাতকে নিষিদ্ধ করা হয়।

এ ঘটনায় গতকাল সোমবার ম্যাচ রেফারি আখতার আহমেদ তার প্রতিবেদন টেকনিক্যাল কমিটি প্রধান মিনহাজুল আবেদীনের হাতে দেন। প্রতিবেদনে তিনি(ম্যাচ রেফারি) শাহাদাতের অপরাধকে ‘লেভেল-৪’ বলে উল্লেখ করেছেন। নিয়মানুযায়ী এই ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন ১ বছর থেকে পাঁচ বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রয়েছে।

এর আগে একের পর এক বিতর্কিত কাণ্ডে জড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। যেমন- কয়েক দিন আগে ট্রাফিক সিগন্যাল অমান্য করে উল্টোপথে গাড়ি চালিয়ে নেতিবাচক খবরের শিরোনামে এসেছিলেন তিনি। তার আগে গৃহকর্মীর গায়ে হাত তুলে জেলে গেলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মারধর করে ৫ বছর নিষিদ্ধ হলেন শাহাদাত

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মারধর করে ৫ বছর নিষিদ্ধ হলেন শাহাদাত
0:00 0:00
1.0x