ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সাংবাদিক নুর উল্যাহ কায়সারের পিতার ইন্তেকাল

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিক নুর উল্যাহ কায়সারের পিতার ইন্তেকাল

১৯ নভেম্বর, ২০১৯

।। ফেনী ডেস্ক ।।
দৈনিক বণিক বার্তার ফেনী প্রতিনিধি ও দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সারের পিতা মাওলানা হাফেজ আহম্মদ ইন্তেকাল করেছেন। সোমবার রাত ১টা ১৫ মিনিটের দিকে বালিগাঁও ইউনিয়নের দক্ষিণ মরুয়ার চর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ অসুখে ভুগছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বক্সআলী মিয়াজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভী ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাংবাদিক নুর উল্যাহ কায়সারের পিতার ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x