ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে তাকিয়া বাড়িতে অগ্নিকান্ডে ২ লাখ টাকার ক্ষতি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে তাকিয়া বাড়িতে অগ্নিকান্ডে ২ লাখ টাকার ক্ষতি

১৯ নভেম্বর, ২০১৯

।। শহর প্রতিনিধি ।।

ফেনী শহরের তাকিয়া বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি কলোনীতে অগ্নিকান্ডে ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ফেনী ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে অগ্নিকান্ডে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, তাকিয়া বাড়ির কুতুব উদ্দিন হায়দার কলোনীতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে হারুনুর রশিদ, ফারুক মোল্লা, শাহ আলম, শাহানা, সিকান্দার মিয়া ও বেলালের কক্ষসহ মোট ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদ বিন খালিদ জানান, চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ১০ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে তাকিয়া বাড়িতে অগ্নিকান্ডে ২ লাখ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x