ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পাগলা মিয়া সড়কে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ১ শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাগলা মিয়া সড়কে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ১ শ্রমিকের মৃত্যু

ফেনী শহরের পাগলা মিয়া সড়কে লংকা পাওয়ারের নির্মিতব্য বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে ওই স্থানে বৈদ্যুতিক খুাঁট বসানোর সময় তা ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোঃ মাসুম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয় বলে জানা যায়। রায়হান (২৬) নামে আরো ১ জন গুরুতর আহত শ্রমিককে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, লংকা পাওয়ারের কাজ করার সময় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ২ শ্রমিক চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মাসুম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। রায়হান নামে অপর শ্রমিককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারা কুষ্টিয়া জেলার ভেড়ামেড়া থানার বাসিন্দা বলে ওসি জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পাগলা মিয়া সড়কে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ১ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x