ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মেডিকেল ছাত্র নয়নের শেষকৃত্য সম্পন্ন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মেডিকেল ছাত্র নয়নের শেষকৃত্য সম্পন্ন

১৭ নভেম্বর, ২০১৯
।। দাগনভূঞা সংবাদদাতা।।
ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের মেধাবী ছাত্র নয়ন চন্দ্র নাথের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুরে তার গ্রামের বাড়িতে সৎকার করা হয়।

গত ১৪ নভেম্বর সকাল থেকে নয়ন নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার পর শনিবার (১৬ নভেম্বর) সকাল সাতটার দিকে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

গত ৩ নভেম্বর শুরু হয় পঞ্চম বর্ষের শেষ পেশাগত মেডিকেল পরীক্ষা। এতে ছয়টি লিখিত পরীক্ষা হওয়ার কথা। নয়ন তিনটি পরীক্ষায় অংশ নেন। সে উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের মৃত দিলিপ চন্দ্র নাথের সন্তান। তিন ভাই এক বোনের মধ্যে নয়ন সবার ছোট।

নয়নের পরিবারের দাবী, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা।

ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়ন দাগনভূঞা আতার্তুক সরকারী হাই স্কুল থেকে এস.এস.সি এবং ফেনী সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পাশ করে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মেডিকেল ছাত্র নয়নের শেষকৃত্য সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মেডিকেল ছাত্র নয়নের শেষকৃত্য সম্পন্ন
0:00 0:00
1.0x