ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

১২ নভেম্বর,২০১৯

।। নিজস্ব প্রতিবেদক।।

ফেনী জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম।

সভায় ২১ দিনের মধ্যে জেলা বিএনপির সকল কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা প্রদান করেন মাহবুবুর রহমান শামিম।

বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবী জানান।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), জালাল আহম্মদ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

পরিচিতি সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির ৪০ সদস্য বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২ অক্টোবর ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফরিদ বাহারকে আহ্বায়ক ও ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলালকে সদস্য সচিব করে ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বেগম খালেদা জিয়াকে ১ নাম্বার সদস্য করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x