ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

“যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শক্তি”

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

“যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শক্তি”

১১ নভেম্বর, ২০১৯

।। নিজস্ব প্রতিবেদক।।

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেছেন, যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শক্তি।

আজ সোমবার (১১ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে, ফেনীর মোহাম্মদ আলী বাজারে শর্শদি ইউনিয়ন যুবলীগ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যুবলীগ ছাত্রলীগের মাঝে আওয়ামী লীগ প্রাণ খুঁজে পায়।

এ সময় তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুণর্গঠনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ গঠন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে যুবলীগের কষ্টের ফসল হলো রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ।

ফারুক হোসেনের সঞ্চালনা ও ইলিয়াস ভূঞার সভাপতিত্বে অতিথি হিসেবে সভায় আরও উপস্থিত ছিলেন শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম, জেলা যুবলীগের সহ-সভাপতি ও শর্শদি ইউনিয়ন চেয়ারম্যান জানে আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাভেদ হায়দার জর্জ, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ আবদুল শুক্কুর মানিক প্রমূখ।

ছবিঃ ফেইসবুক/ জাবেদ হায়দার জর্জ

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

“যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শক্তি”

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x