ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে দুই মাসে ৪৮টি মামলা

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনাগাজীতে দুই মাসে ৪৮টি মামলা

১১ নভেম্বর,২০১৯

।।সোনাগাজী সংবাদদাতা।।

গত আগস্ট ও সেপ্টেম্বর এ দুই মাসে সোনাগাজী মডেল থানায় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ তথ্য জানানো হয়।

এর মধ্যে একটি ডাকাতি, ৫টি চুরি, ১টি খুন, ১টি অস্ত্র আইন, ১টি ধর্ষণ, ৯টি মাদকদ্রব্য ও অন্যান্য আইনে ৩টিসহ মোট ৪৮টি মামলা হয়েছে।

সভায় সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ জানান, গণধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রে স্থানীয়ভাবে কোনো সালিস বিচার করা যাবে না। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করাসহ ৯৯৯ নম্বরে ফোন করে আইনি সহায়তা নেওয়া যাবে।

এছাড়া সভায় মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের তথ্যউপাত্ত দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য বাধ্যতামূলকভাবে স্কুলের সমাবেশে ও মসজিদগুলোতে খুতবার সময় আলোচনা করার জন্য বলা হয়। মাদকের মামলার আসামিরা যেন সহজে জামিন না পান, সে ব্যাপারে লক্ষ্য রাখতে আলোকপাত করা হয়।

সভায় সরকারি -বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাঁদের বিভিন্ন ধরনের সমস্যাসহ সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। বাল্যবিবাহ প্রতিরোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সামাজিক অপরাধ দমনে ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রঃ প্রথম আলো

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে দুই মাসে ৪৮টি মামলা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীতে দুই মাসে ৪৮টি মামলা
0:00 0:00
1.0x