ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে বিনামূল্যে ২৩০ শিশুর খৎনা

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনাগাজীতে বিনামূল্যে ২৩০ শিশুর খৎনা

১১ নভেম্বর,২০১৯

।। সোনাগাজী সংবাদদাতা।।

ফেনীর সোনাগাজীতে হযরত মুহাম্মদ সা. এর জন্ম ও ওফাৎ দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে ২৩০ শিশুর সুন্নতে খৎনা করা হয়েছে।

সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ডের মৌলভী পাড়ার ইসলামি সোসাইটির উদ্যোগে রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী ২৩০ জন শিশুর সুন্নতে খৎনা করানো হয়। সুন্নতে খৎনার উদ্বোধন করেন ফেনী-৩ আসনের এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

উম্মুল ক্বোরা মাদ্রাসা মাঠে সুবেদার মেজর অব. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা আমির হোসেন আমুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ, মুফতি মাও. নিজাম উদ্দিন, মাও.আশরাফুল ইসলাম, মাও. নূরুল করিম, মাও. শহীদ উল্যাহ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জাহান।

শিশুদেরকে খৎনা করানোর পাশাপাশি বিনামূল্যে ওষুধ, একটি টুপি ও গামছা প্রদান করা হয়। ১০ জন চিকিৎসকের একটি মেডিক্যাল দল শিশুদেরকে খৎনা করান।

এ সময় দোয়া পরিচালনা করেন ওলামা বাজার দারুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাও. মো. মোস্তফা মুছাপুরি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে বিনামূল্যে ২৩০ শিশুর খৎনা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীতে বিনামূল্যে ২৩০ শিশুর খৎনা
0:00 0:00
1.0x