ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আনন্দ-উচ্ছ্বাসে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আনন্দ-উচ্ছ্বাসে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১ নভেম্বর,২০১৯

।।নিজস্ব প্রতিবেদক।।

ফেনীতে আনন্দ-উচ্ছ্বাসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ফেনী জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ নেতৃবৃন্দ শহরের জেল রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর পৌর লিবার্টি মার্কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় নেতাকর্মীরা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন।

জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, জেলার সব কয়টি উপজেলায় ও ৪৩ ইউনিয়নে এক যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে যুবলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের বিভিন্ন ইউনিটে বিকাল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দর্শন ‘দেশ ও মানুষের উন্নয়ন’ পূরণ করার লক্ষ্যে ফেনী জেলা যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনির নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা লাভ করে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আনন্দ-উচ্ছ্বাসে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x