ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শহীদ নুর হোসেন স্মরণে সভা করেছে যুবলীগ

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শহীদ নুর হোসেন স্মরণে সভা করেছে যুবলীগ

১০ নভেম্বর,২০১৯

।। নিজস্ব প্রতিবেদক।।

শহীদ নুর হোসেন দিবসে স্মরণসভা ও দোয়া আয়োজন করেছে ফেনী জেলা যুবলীগ।

আজ রবিবার (১০ নভেম্বর) বিকালে ফেনী পৌর লিবার্টি মার্কেটে সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।

স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি জানে আলম ও কামাল মোর্শেদ। এসময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন রিন্টু।

বক্তারা শহীদ নুর হোসেনের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তারা বলেন, একজন যুবলীগ কর্মী শহীদ নুর হোসেন গণতন্ত্রের মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন।

নুর হোসেন ১৯৮৭ সালে ঢাকার রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে শহীদ হন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শহীদ নুর হোসেন স্মরণে সভা করেছে যুবলীগ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
শহীদ নুর হোসেন স্মরণে সভা করেছে যুবলীগ
0:00 0:00
1.0x