ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে ৪ জন নিহতের ঘটনা এবং আল্লাহ ও রাসুলের অবমাননাকারীদের বিচারের দাবীতে বিক্খোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ফেনী জেলা।

সোমবার (২১ অক্টোবর) বাদ জোহর ফেনী জহিরিয়া মসজিদ চত্ত্বর হতে মিছিলটি  শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাংক রোডে দোয়েল চত্ত্বরে মিছিলকারীরা প্রতিবাদ সমাবেশে মিলিত হয় । সমাবেশে আল্লাহ ও রাসুল (স.) ও ইসলাম অবমাননাকারীদের বিচারের দাবী জানান বক্তারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সিব্বির আহমেদ, মাওলানা সাইফুদ্দিন কাশেমী, সাধারণ সম্পাদক মুফতি রহিম উল্যাহ, সহ-সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস, জাফর আহমেদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ফারুক প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ
0:00 0:00
1.0x