ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মিস্টার যুবলীগের সহ-সভাপতি মনোনীত

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিস্টার যুবলীগের সহ-সভাপতি মনোনীত

জিয়াউল আলম মিস্টার ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি মনোনীত হয়েছেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী জানান, শনিবার (২ নভেম্বর) বিকালে জেলা যুবলীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি জানান, জেলা যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড আরও গতিশীল করতে পাঁচ সদস্য বিশিষ্ট ৭টি সমন্বয় কমিটি করা হয়েছে। সমন্বয় কমিটিগুলো সাত সাংগঠনিক ইউনিটের সাথে যোগাযোগ রেখে কাজ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও রাজীব চৌধুরীর সঞ্চালনায় ফেনী পৌর লিবার্টি মার্কেটে দলের জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শরীফ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে দেলোয়ার হোসেন ডালিম ও লুৎফর রহমান খোকন হাজারী।

একই সূত্রে জানা যায়, বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, পরশুরাম উপজেলা সভাপতি ইয়াছিন শরীফ, ফুলগাজী উপজেলা সভাপতি ছালেহ আহাম্মদ মিন্টু, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক কাজি ওমর ফারুক, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, দাগনভূঞা সভাপতি বুলবুল ও পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঞা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মিস্টার যুবলীগের সহ-সভাপতি মনোনীত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মিস্টার যুবলীগের সহ-সভাপতি মনোনীত
0:00 0:00
1.0x