ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শনিবার ফেনীতে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ প্রতিযোগিতা ২০২০। ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ হ্যান্ডবল লীগ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিঃ (কিউট)। প্রতিযোগিতায় জেলার ১৩টি ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।

সংস্থা সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজজামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি খোন্দকার নুরুন্নবী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ্য ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

এ উপলক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে দশটায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করবে জেলা ক্রীড়া সংস্থা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শনিবার ফেনীতে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ’

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x