ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

হোপ ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া ও সনদ বিতরণ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হোপ ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া ও সনদ বিতরণ

ফেনীর হোপ ইন্টারন্যাশনাল স্কুলে ২০১৯ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও কৃতী শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে ডাক্তার পাড়ার উকিল নুরুজ্জামান সড়কে স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিমউল্যাহ।

বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ফরিদ উদ্দিন পাঠানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কুলের উপদেষ্টা, প্রবীণ আইনজীবি ও রাজনীতিবিদ আকরামুজ্জামান, উপদেষ্টা ও সমাজসেবক রেহানা চৌধুরি, ফেনী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারা, জাতীয় দলের ক্রিকেটার সাইফউদ্দিন, ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম পাটোয়ারি, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাবউদ্দিন মুন্না, ফেনী সদরের পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের প্রিন্সিপাল আলমগীর হোসেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হোপ ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া ও সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x