ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আন্তর্জাতিক প্রদর্শনীতে ফেনী চারুকারু স্কুলের ৩ শিক্ষার্থীর এ্যাওয়ার্ড অর্জন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আন্তর্জাতিক প্রদর্শনীতে ফেনী  চারুকারু স্কুলের ৩ শিক্ষার্থীর এ্যাওয়ার্ড অর্জন

ফোকাস বাংলাদেশ আয়োজিত চতুর্থ ‘পেইন্ট ইউর ড্রিম’ শিরোনামে আন্তর্জাতিক শিশু চিত্রাংকন প্রদর্শনী-২০১৯ এ ফেনী চারুকারু স্কুল থেকে ৩ শিক্ষার্থী এ্যাওয়ার্ড পেয়েছে। গত ১৮ ও ১৯ অক্টোবর ঢাকার উত্তরায় বাংলাদেশ ক্লাবে আয়োজিত প্রদর্শনীতে চারুকারু স্কুল থেকে মোট ৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ‘সি’ গ্রুপ থেকে ২ জন ও ‘এ’ গ্রুপ থেকে ১জন, মোট ৩জন সেরা এ্যাওয়ার্ড অর্জন করে। পুরস্কার প্রাপ্তরা হল আজিজা রওনক জাহান তানহা, মোঃ শাকিল (বাক ও শ্রবণ প্রতিবন্ধী), আফিফা রহমান। বাকী শিক্ষার্থীরা ক্রেস্ট, সনদ ও ক্যাটালগ অর্জন করে। 

শনিবার (২৬ অক্টোবর) ফেনী শহরের মাষ্টারপাড়াস্থ চারুকারু স্কুলে প্রদর্শনীতে অংশ নেয়া শিক্ষার্থীদের প্রাপ্ত সনদ, ক্রেস্ট ও ক্যাটালগ অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করেন স্কুলের প্রধান প্রশিক্ষক ও পরিচালক চিত্রশিল্পী সুভাষ চন্দ্র সূত্রধর। এছাড়া এ্যাওয়ার্ড প্রাপ্ত ৩ শিক্ষার্থীর মাঝে তিনি পুরস্কার তুলে দেন। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড থেকে ৪শ শিক্ষার্থী অংশ নেয়।
এ প্রসঙ্গে স্কুলের পরিচালক চিত্রশিল্পী সুভাষ চন্দ্র সুত্রধর বলেন, এ অর্জন শুধু আমার বা আমার প্রতিষ্ঠানের নয়। এ অর্জন পুরো ফেনী জেলার, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। এ অর্জনের পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে, ফোকাস বাংলাদেশের কর্ণধার, ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটি (IWS)এর বাংলাদেশ প্রতিনিধি কাওসার হোসেন মাসুদ সাহেবের, যার অক্লান্ত পরিশ্রমে এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন সম্ভব হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আন্তর্জাতিক প্রদর্শনীতে ফেনী চারুকারু স্কুলের ৩ শিক্ষার্থীর এ্যাওয়ার্ড অর্জন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x