ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বছরজুড়ে ১৮ কোটি টাকার মাদক জব্দ করেছে র‌্যাব-৭ ফেনী

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বছরজুড়ে ১৮ কোটি টাকার মাদক জব্দ করেছে র‌্যাব-৭ ফেনী

৩০ ডিসেম্বর, ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

চলতি বছরের জানুয়ারী হতে ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত অভিযান চালিয়ে ১৮ কোটি ৩৩ লাখ ২ হাজার ৭শ ২০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প। এছাড়া দেশী-বিদেশী অস্ত্র ও গুলিও উদ্ধারের ঘটনা রয়েছে। এসব ঘটনায় ২শ ১৫ জনকে আসামী করে ১শ ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্প।

মাদকদব্য উদ্ধারের বিষয়ে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, বছর জুড়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ লাখ ৩৭ হাজার ৩শ ৮৬ পিস ইয়াবা, ৭১৩ কেজি গাঁজা, ৮ হাজার ৭শ ৭১ বোতল ফেন্সিডিল, ১২০ লিটার চোলাই মদ, ২৭ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।

মোঃ নুরুজ্জামান আরও জানান, মাদকদ্রব্যের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারেও র‌্যাব-৭ তৎপর ছিল বছর জুড়ে। তিনি জানান, ৫টি ওয়ানশুটারগান, ২টি বিদেশী রিভলবার, ১টি পাইপ গান, ৪৩ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ১৯টি খালি খোসা, ১৫টি ছোরা, ৩টি চাপাতি, ১টি খুর ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বছরজুড়ে ১৮ কোটি টাকার মাদক জব্দ করেছে র‌্যাব-৭ ফেনী

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x