ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু কর্ণার

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু কর্ণার

৩০ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক।।

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের মূল সিঁড়ির বাম পাশে স্থান পেয়েছে বঙ্গবন্ধু কর্ণার। ঝলমলো আলো আর বাহারি রঙে সেজেছে বই সম্ভারের জন্য তৈরী করা স্থানটি। কয়েকদিনের মধ্যে খাপগুলোতে বই সাজবে।

নিচতলায় ঢুকতে বাঁয়ে ফিরতেই চোখে পড়ে কালজয়ী তিন কাব্যের একক ফ্রেম।

কবি রফিক আজাদের এই সিঁড়ি; নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো; সৈয়দ শামসুল হকের আমার পরিচয়। পাশে রয়েছে পাঠকের জন্য আসন ব্যবস্থা। শেষপ্রান্তে ফ্রেমবন্দি হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজামান জানান, নতুন বছরের ১০ জানুয়ারীর মধ্যে উদ্বোধন হবে বঙ্গবন্ধু কর্ণার।

২০২০-২১ মুজিব বর্ষ উপলক্ষ্যে ফেনী জেলা প্রশাসনের বহুবিধ আয়োজনের মধ্যে বঙ্গবন্ধু কর্ণার অন্যতম। জেলা প্রশাসক বলেন, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান মহোদয়ের ইচ্ছা ও অনুপ্রেরণায় এ কাজটি সম্ভব হয়েছে।

বুক কর্ণারে স্থান পাচ্ছে বাঙালি জাতির আন্দোলন সংগ্রাম ও গৌরবের ইতিহাস। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বুক কর্ণারে বঙ্গবন্ধুর আত্মজীবনী, ছয় দফা, ৭ই মার্চ, মুক্তিযুদ্ধের ইতিহাস স্থান পাচ্ছে। তিনি বলেন, ১৯৪৯ হতে ১৯৭১ সাল পর্যন্ত আমাদের ইতিহাস এখানে স্থান পাবে।

বুক কর্ণার স্থাপনের উদ্দেশ্য প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্ম এখানে এলে এক নজরে জাতি ও বঙ্গবন্ধুকে চিনতে পারবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কর্ণারটি দ্রুত শেষ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি বলেন, কিছু গ্রন্থ এখানে স্থান পাবে যা পাঠককে পড়তে আগ্রহী করবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু কর্ণার

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু কর্ণার
0:00 0:00
1.0x