ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

গালর্স ক্যাডেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খাদিজা হাউজ চ্যাম্পিয়ন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গালর্স ক্যাডেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খাদিজা হাউজ চ্যাম্পিয়ন

২১ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

ফেনী গার্লস ক্যাডেট কলেজ এর ১৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ক্যাডেট কলেজের নিজস্ব মাঠে সমপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক কমান্ডিং অফিসার এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম।

ফেনী গার্লস ক্যাডেট কলেজ সূত্রে জানা যায়, বুধবার ১৮ ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) শেষ হয়।

প্রতিযোগিতায় খাদিজা হাউস চ্যাম্পিয়ন ও আয়েশা হাউস রানার আপ হয়েছে। এছাড়া অনুষ্ঠিত শিক্ষা, সহশিক্ষা এবং ক্রীড়া প্রতিযোগিতাসমূহে সার্বিকভাবে আয়েশা হাউস চ্যাম্পিয়ন ও খাদিজা হাউস রানার আপ হবার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিসসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গালর্স ক্যাডেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খাদিজা হাউজ চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x