ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করুন’- জেলা প্রশাসক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করুন’- জেলা প্রশাসক

১৭ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ফেনীর পরশুরামে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এসময় জেলা প্রশাসক বলেন, এসডিজি’র অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা ও লক্ষ্যমাত্রাকে এমনভাবে সমন্বয় করতে হবে, যাতে দেশ ধারাবাহিকভাবে সুদূরপ্রসারি লক্ষ্য অভিমুখে অগ্রসর হয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে।

উপস্থিত শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার তাগিদ দিয়ে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ ঘোষণা দিয়েছেন। আজকে যারা শিশু তারাই ২০৪১ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। শিশুদের এখন থেকেই তাদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। যাতে ভবিষতে তারা সঠিক নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে।

এসময় মুজিব বর্ষ পালনের জন্য উপস্থিত সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। সভার আগে র‌্যালী ও বেলুন উড়িয়ে পরশুরাম উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার জানান, শিশুদের সৃজনশীল মেধা বিকাশে ও শিশু শ্রম, বাল্যবিবাহ, মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যাবহার রোধে জনসচেতনতা সৃষ্টি করতে ২ দিন ব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৩টি স্টলে উপজেলার ৫টি প্রাথমিক ও ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এছাড়া মেলায় তথ্য অফিস, এনজিও ও মহিলা বিষয়ক কর্মকর্তার একটি করে স্টল রয়েছে।

ইয়াছমিন আক্তার জানান, মেলা উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা সমাপ্ত হবে।

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। এর আগে মেলা উপলক্ষ্যে আয়োজিত আনন্দ র‌্যালীতেও অংশগ্রহণ করেন তিনি।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী (সাজেল), ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার (বাদল), ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করুন’- জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x